প্রতিষ্ঠাতার পরিচিতি

  • Home
  • প্রতিষ্ঠাতার পরিচিতি

আরমানিটোলার আহমেদ বাওয়ানী একাডেমী স্কুলের প্রতিষ্ঠাতার সংক্ষিপ্ত জীবনী
জনাব ইয়াহিয়া আহমেদ বাওয়ানী ১৯২৫ সালে রেঙ্গুন (বর্তমান ইয়াংগুন) মায়ানমার এ জন্মগ্রহন করেন। ১৯৫৩ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ে তিনি বাওয়ানী গ্রুপকে ততকালীন সময়ে একটি ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট এ পরিণত করেন। তার স্থাপিত বিভিন্ন শিল্প কারখানার মধ্যে লতিফ বাওয়ানী জুট মিল, আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিল, ইস্টার্ণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন টিউবস, আর আর টেক্সটাইল মিলস, খুলনা টেক্সটাইল মিলস সহ আরো অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান ততকালীন সময়ে বেশ সুনাম অর্জন করেছিল। শিল্প কারখানার পাশাপাশি তিনি অন্যান্য সামাজিক কর্মকান্ডের সাথেও যুক্ত ছিলেন। বাংলাদেশে ঢাকায় আহমেদ বাওয়ানী একাডেমি তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমুহের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান।

জনাব ইয়াহিয়া আহমেদ বাওয়ানীকে তার সামাজিক কর্মকান্ডে অবদানের জন্যে পাকিস্তান সরকার “সিতারা ই কায়েদে আজম” উপাধিতে ভূষিত করে।
তিনি ১২ জানুয়ারী ২০০৯ এ ৮৪ বৎসর বয়সে মৃত্যুবরণ করেন।

Notice:
SSC RESULT - 2026 || মাধ্যমিক ও সমমান পর্য্যায়ে (৬ষ্ঠ-১০ম) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন প্রসঙ্গে। || মাধ্যমিক ও সমমান পর্য্যায়ে (৬ষ্ঠ-১০ম) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন প্রসঙ্গে। || উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান পর্যায়ের ভর্তি সহায়তার আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ প্রসঙ্গে। || প্লে থেকে ৯ম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যক কাগজপত্র ও ভর্তির সময় দেয়া টাকার পরিমাণ। ||

সকল নোটিশ